জয়কলিতে আপনাকে স্বাগতম। জয়কলি (joykoly.com) ব্যাবহার করতে হলে অথবা এর মাধ্যমে কোন তথ্য অথবা সেবা পেতে হলে নিচের শর্ত গুলি মেনে নিতে হবে –
এই শর্তাদিতে, "আপনি", "ব্যবহারকারী" এর রেফারেন্সের অর্থ সর্বশেষ ব্যবহারকারী / গ্রাহককে বোঝায় যিনি ওয়েবসাইটটি, এর বিষয়বস্তু এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রদত্ত সেবাগুলি ব্যবহার করেন। "ওয়েবসাইট", "জয়কলি", "জয়কলি ডট কম", "আমরা",এবং "আমাদের" রেফারেন্সের অর্থ ওয়েবসাইট এবং / অথবা জয়কলি প্রকাশনী।
আমরা যে কোন সময়ে এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি। যা ওয়েবসাইটে প্রকাশ করা হলে সাথে সাথে কার্যকর হবে। আপনার এই ওয়েবসাইট ব্যবহার অব্যাহত থাকার মানে হচ্ছে আপনি সংশোধিত শর্তাদি মেনে নিয়েছেন।
ওয়েবসাইটটি জয়কলি প্রকাশনী দ্বারা পরিচালিত।
জয়কলি যেসকল বই বিক্রি করে থাকে। ওয়েব সাইটে প্রদর্শিত সকল বই জয়কলির স্টকে না ও থাকতে পারে। আপনার অর্ডার এর কোন বই স্টকে না থাকলে তা উৎপাদক/সরবরাহকারী এর কাছ থেকে সংগ্রহ করে আপনার কাছে পাঠানো হবে। যদি কোন বই স্টকে এবং উৎপাদক/সরবরাহকারী এর কাছে না থাকে তাহলে তা জয়কলি আপনাকে সরবরাহ করতে পারবে না।
জয়কলি বইয়ের বিবরণ সঠিক ভাবে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করে। কোন বইয়ের বিবরণ যদি ওয়েব সাইটের বিবরণের সাথে না মিলে তাহলে তার একমাত্র সমাধান হচ্ছে জয়কলি এর কাছে অব্যবহৃত অবস্থায় পণ্যটি ফেরত দেওয়া।
আপনার অর্ডার বা ফরমায়েশ আমাদের কাছে একটি প্রস্তাব – এটি কোন বিক্রয় চুক্তি নয়। আপনার অর্ডার প্রাপ্তির পর আপনাকে একটি অর্ডার প্রাপ্তির নিশ্চিতকরণ ইমেইল এবং / অথবা এসএমএস পাঠায়। এই ইমেইল অথবা এসএমএস কোন বিক্রয় চুক্তি নয়। বিক্রয় চুক্তি তখনই সম্পন্ন হবে যখন আপনার অর্ডার এর পণ্য আপনার কাছে হস্তান্তর করা হবে।
আপনার অর্ডারের পণ্য আপনার কাছে হস্তান্তরের আগে যে কোন সময়ে আপনি অর্ডারটি বাতিল করতে পারেন।
জয়কলি সাধারণত কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া অর্ডার বাতিল করে না। তবে জয়কলি যে কোন সময় কোন কারণ দেখানো ব্যতীত অর্ডার বাতিল করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি (Easy Return and Exchange)
যে সকল ক্ষেত্রে বই এক্সচেঞ্জ করে দেওয়া হয়:
১. বই ছেড়া, ফাটা, ময়লা কিংবা ভেজা অবস্থায় ডেলিভারি পেলে
২. বইয়ের কোনো পৃষ্ঠা বাদ পড়লে, বইতে কিছু পৃষ্ঠা ছাপা না থাকলে
৩. অর্ডারকৃত বইয়ের বদলে অন্য বই চলে গেলে
উপরোক্ত বিষয়গুলো পণ্য ডেলিভারির ৩ দিনের মধ্যে উপর্যুক্ত প্রমাণ সহ দেখানোর পর বই আমাদের নিকট রিটার্ন হলে এরপর এক্সচেঞ্জ করে দেয়া হবে। কোনো ফি ধার্য করা হবে না। এ ক্ষেত্রে কাস্টোমারকে ফেসবুকের ‘ম্যাসেজ’; ওয়াটস অ্যাপ বা মেইলের মাধ্যমে ছবি প্রদান করতে হবে।
গ্রাহকের অনুরোধ (Change of mind)
১. বই পছন্দ হয়নি, বিষয়বস্তু ভালো লাগেনি—ইত্যাদি ক্ষেত্রে এক্সচেঞ্জ করে দেয়া যাবেনা।
২. বইয়ের কোন সমস্যা থাকলে এক্সচেঞ্জ করে দেয়া যাবে তবে সেক্ষেত্রে বইটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত থাকতে হবে, বইয়ে নাম লেখা, দাগ দেয়া, পৃষ্ঠা ভাজ করা, ছেঁড়া-ফাটা কিংবা ময়লাযুক্ত হলে এক্সেঞ্জ প্রযোজ্য হবে না। তাছাড়া কোনো ত্রুটিযুক্ত না হলে এক্সচেঞ্জ করা যাবে।
নোট ১: উপরিউক্ত ক্ষেত্রগুলোতে অবশ্যই বই ডেলিভারির ৩ দিনের মধ্যে জানাতে হবে এবং পণ্য অক্ষত থাকতে হবে। ৩ দিন পর এই পলিসি প্রযোজ্য হবে না।
যেভাবে আপনার বইয়ের রিটার্ন ও এক্সচেঞ্জ করে দেয়া হবে
বই ডেলিভারির পর নির্দিষ্ট সময়ের মধ্যে হেল্প-লাইন নাম্বারে ফোন দিয়ে অথবা জয়কলি ফেইসবুক পেইজের মেসেজে যে কোনো সময়ই বিষয়টি জানাতে হবে।
sales@joykoly.com মেইলে আপনি যে কারণে রিটার্ন / এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তা উল্লেখ করবেন। পণ্যে সমস্যা থেকে থাকলে তার প্রমাণ হিসেবে স্পষ্ট এবং কাছ থেকে ছবি তুলে মেইলে যুক্ত করে দেবেন, যাতে আপনার রিটার্ন বা এক্সচেঞ্জের কারণটি আমাদের টিম বিবেচনায় নিতে পারে।
উপরিউক্ত অপশন অনুযায়ী ৩ দিনের মধ্যে জয়কলি-টিমকে অবগত করলে এক্সচেঞ্জ ও রিটার্নে কোনো চার্জ যুক্ত হবে না। তবে, ৩ দিনের পর জানালে তা ফেরত-যোগ্য বলে বিবেচিত হবে না। এরপরেও কেউ রিটার্ন ও এক্সচেঞ্জ করতে চাইলে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে জয়কলি টিমকে জানালে চার্জসহ এক্সচেঞ্জ করে দেয়া হবে। এক্সচেঞ্জ চার্জ হিসেবে রিটার্ন চার্জ + ডেলিভারি চার্জ এবং ৫% প্রসেসিং ফি (অর্থাৎ যে বইটি/পণ্যটি রিটার্ন দেয়া হচ্ছে, তার মূল্যের ওপর ৫% চার্জ) যুক্ত হবে।
রিফান্ড পলিসি (Safe Refund)
১. আপনার পেইড অর্ডারটি ক্যান্সেল হলে কিংবা গ্রাহক নিজে ক্যান্সেল করতে অনুরোধ করলে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেয়া হবে।
২. পেইড অর্ডার ডেলিভারি না হলে কিংবা ডেলিভারি হবার পূর্বেই রিটার্ন এলে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেয়া হবে। কাস্টোমার যদি নতুন করে অর্ডারটি ডেলিভারি নিতে চান এক্ষেত্রে নতুন করে পাঠানো হবে।
৩. আপনার ফেরত পাঠানো বইটি যাচাই-বাছাইয়ের পর রিফান্ড দেয়া হবে।
৪. যদি আমাদের কাছে স্টক থাকে, তাহলে আগের পণ্যটি পরিবর্তন করে নতুন পণ্য দেওয়া হবে। যদি স্টক না থাকে, তাহলে পণ্যের জন্য আপনার পরিশোধ-কৃত সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে।
৫. যদি পেমেন্ট মেথড হিসাবে ‘ক্যাশ অন ডেলিভারি’ সিলেক্ট করে থাকেন এবং আপনি যদি পণ্যটির জন্য কোন টাকা পরিশোধ না করে থাকেন, তাহলে কোনো টাকা রিফান্ড পাবেন না।
৬. অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল ভুলের কারণে যদি বেশি টাকা কেটে রাখা হয়, তাহলে যথাযথ প্রমাণ প্রদানপূর্বক অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
৭. অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক পণ্যের মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা পেমেন্ট করে থাকলে, অথবা পেইড অর্ডারের কোনো পণ্য যদি স্টকে না থাকার কারণে অর্ডার থেকে বাদ দেয়া হয়, তবে সেক্ষেত্রে মোট মূল্যের অতিরিক্ত টাকা গ্রাহককে রিফান্ড করে দেয়া হবে।
৮. পেইড অর্ডার প্রসেসিং স্ট্যাটাসে থাকাবস্থায় যদি কোনো বই স্টকে না থাকে কিংবা দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ না করা যায়, সেক্ষেত্রে ক্রেতার সাথে আলোচনাপূর্বক উক্ত পণ্যটির টাকা রিফান্ড করে বাকি বইগুলো পাঠিয়ে দেয়া হবে। এক্ষেত্রে ৩-৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড করে দেয়া হবে ইনশাআল্লাহ।
৯. ক্যাশব্যাক অফার চলাকালীন কোন কারণে অর্ডার ক্যান্সেল করলে জয়কলি কর্তৃপক্ষ আপনাকে ক্যাশব্যাকের এমাউন্টটি বাদ দিয়ে অর্ডারের পেমেন্ট রিফান্ড করবে।
১০. রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বইয়ের ত্রুটি (Physical Damage) প্রমাণসহ উত্থাপন করলে তবেই রিফান্ড প্রযোজ্য হবে। নির্দিষ্ট সময়ের পর কর্তৃপক্ষকে জানালে রিফান্ড প্রযোজ্য হবে না।
১১. রিফান্ড প্রসেস করতে সাধারণত ৭-১৫ দিন সময় লাগে। যদি এর মাঝে রিফান্ড না পান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
১২. রিফান্ড সাধারণত আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করে থাকি; যেমন: বিকাশ, রকেট, নগদ।
ডেলিভারি টার্মস (Fast Delivery)
১. ঢাকার ভিতর: ঢাকা শহরের মধ্যে পণ্য হোম ডেলিভারি সময় ১-৩ পূর্ণ কার্যদিবস। আর ঢাকা জেলার মধ্যে, কিন্তু শহরের বাহিরের স্থানগুলোতে ডেলিভারি সময় ২-৫ পূর্ণ কার্যদিবস।
২. ঢাকার বাহিরে: ঢাকার বাইরে জেলা শহরে পণ্য ডেলিভারি সময় ৩-৭ পূর্ণ কার্যদিবস।
৩. উপজেলা ও গ্রামাঞ্চল: উপজেলা ও গ্রাম অঞ্চলে ডেলিভারি চ্যানেল অনুযায়ী ৩-৭ পূর্ণ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি দেয়া সম্ভব হয়না; সেক্ষেত্রে ক্রেতাকে উপজেলা বাজার বা পরিচিত কোনো জায়গা থেকে পার্সেলটি গ্রহণ করতে হতে পারে।
৪. হোম ডেলিভারি: হোম ডেলিভারির জন্য সময়, স্থান, শহর ও সার্ভিস অনুযায়ী বিবেচনা করে জয়কলি বিভিন্ন ডেলিভারি চ্যানেলের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকে। স্থান কিংবা দুর্যোগের কারণে কখনও হোম ডেলিভারিতে সমস্যা দেখা দিতে পারে। এমতাবস্থায় ক্রেতার নির্দিষ্ট স্থানে হোম ডেলিভারি সম্ভব নাও হতে পারে।
৫. কুরিয়ার: জেলা ও সার্ভিস অনুযায়ী বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হয়। এক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার, এজেআর কুরিয়ার সার্ভিস উল্লেখ্য। তবে গ্রাহকের অনুরোধ সাপেক্ষে এসএ পরিবহন, পোস্ট অফিস কিংবা অন্যান্য কুরিয়ারেও অতিরিক্ত চার্জ নিয়ে পণ্য দিয়ে থাকি।
৬. ডেলিভারি চার্জ: জয়কলি সাইট থেকে পণ্য ক্রয়ের সময় ক্রেতার নির্বাচিত ডেলিভারি ম্যাথড অনুযায়ী ডেলিভারি চার্জ সাইটে দেখানো হবে। এছাড়া বিভিন্ন অফার উপলক্ষে ডেলিভারি চার্জ কম-বেশি হতে পারে বিধায় এখানে শিপিং চার্জ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না।
প্রাইসিং পলিসি
১. জয়কলির সাইটে থাকা সকল বইয়ের দাম বাংলাদেশি টাকায় প্রদর্শন করা হয়েছে। আপনার শপিং কার্টে যোগ করা পণ্যের দাম সর্বদা পণ্যের সাম্প্রতিক মূল্য অনুযায়ী হবে। অনুগ্রহ করে মনে রাখবেন, আপনি কোনো পণ্য কার্টে এড করা মানে এমন নয় যে ঐ দামটি অপরবর্তনীয়। যদি পণ্যটি কার্টে থাকা অবস্থায় সাইটে পণ্যটির দাম পরিবর্তন করা হয়। তাহলে কার্টে থাকা পণ্যটিরও দাম পরিবর্তন হবে। পরিবর্তিত দামটি পূর্বের মূল্যের চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে।
২. বই ডেলিভারি হওয়ার পর যদি জানতে পারেন ওয়েবসাইটে প্রোডাক্টের গায়ের/প্রচ্ছদ মূল্য/নির্ধারিত মূল্য / বিক্রিত মূল্য ভুল ছিল তাহলে অনুগ্রহ করে আমাদেরকে ০৩ দিনের মধ্যে জানাবেন। বেশি রাখা হলে আমরা আপনাকে অতিরিক্ত মূল্যটি সাধারণ পলিসি অনুযায়ী রিফান্ড করে দিব। ০৩ দিন পর জানালে আমরা ধরে নিতে পারি পণ্যের দাম সঠিক ছিল। যেহেতু অতিরিক্ত সময় পার হয়ে গেলে সঠিক মূল্যটি যাচাই করা কঠিন হয়ে যায়।